× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে আরও ১৬ জনের যোগদান

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২ ১৮:১৪ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২ ১৮:৩০ পিএম

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নতুন নিয়োগ পাওয়া ১৬ কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে অতিথিরা। ছবি : প্রবা

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নতুন নিয়োগ পাওয়া ১৬ কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে অতিথিরা। ছবি : প্রবা

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) বিভিন্ন পদে নতুন নিয়োগ পাওয়া ১৬ কর্মকর্তা ও কর্মচারী যোগদান করেছেন। 

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কউকের মাল্টিপারপাস হলরুমে নবনিযুক্তদের যোগদান ও পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘আগে আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে ছোট করে কথা বলত অনেকে। এখন সেই সুযোগ পায় না তারা। আমাদের দেশ এখন অনেক উন্নত। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমরা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে যাচ্ছি। অলরেডি আমাদের দেশ মধ্যম আয়ের দেশে চলে এসেছে।’

নতুন নিয়োগ পাওয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই পরিশ্রমের সঙ্গে কাজকে কাজের মতো করে করতে হবে। সুন্দরভাবে পথ চলতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’

সভাপতির বক্তব্যে কউক চেয়ারম্যান কমডোর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘আজ বিজয়ের মাসে নতুনদের শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তার কন্যা শেখ হাসিনা উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ। তিনি কক্সবাজারের উন্নয়নের রূপকার। তার আন্তরিক প্রচেষ্টায় কক্সবাজারে বিশাল কর্মযজ্ঞ চলছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কউক সদস্য প্রকৌশল লেফটেন্যান্ট কর্নেল খিজির খান, কউক সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদ (মানবসম্পদ) প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা