× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৮:১৭ পিএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়ুথ কনফারেন্স অনুষ্ঠিত

‘যুবকদের নেতৃত্বে একতা ও শান্তির বার্তা প্রতিষ্ঠা হউক’- এ স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ইয়ুথ কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ কনফারেন্সের আয়োজন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী সচিব ও ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি রিন্টু বিকাশ চাকমা, ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি মোঃ ফারুক আল মাসুদ, রিফিউজি রিলিফ ও রিপ্যাট্রিয়েশন কমিশনার অফিসের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আখতারুজ্জামান আল ইমরান ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডিএসকের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোঃ মর্তুজা আলী, টেকনিক্যাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, নাসিমা শাহীন ও রাশেদুল হক।

ইয়ুথ কনফারেন্সে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির ১২০ জন যুবক-যুবতীসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও কমিউনিটি লিডার উপস্থিত ছিলেন।

কনফারেন্সে যুব উদ্যোগ ও উদ্ভাবনের প্রদর্শনীসহ নির্বাচিত ইয়ুথ চেঞ্জ এজেন্টদের শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। এর আগে রোহিঙ্গা ক্যাম্পে শান্তি র‍্যালি অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা