× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্ডারগ্রাউন্ড বাহিনী নামিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে : পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৫১ পিএম

আন্ডারগ্রাউন্ড বাহিনী নামিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে : পিন্টু

আন্ডারগ্রাউন্ড বাহিনী নামিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইলে মহিলা দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। 

আব্দুস সালাম পিন্টু বলেন, দেশে নির্বাচন যাতে না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করা হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য। আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে নৈরাজ্য সৃষ্টি বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফায় ফ্যামেলি কার্ডের বিষয়টি উল্লেখ রয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে ঘরে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। আর এ কার্ডটি হবে মায়েদের নামে। যাতে করে তারা সংসারের হাল ধরতে পারেন। সংসারে স্বচ্ছলতা আনতে পারেন। এছাড়াও প্রত্যেকটি পরিবারে একটি করে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে বিনামূল্যে মিলবে স্বাস্থ্যসেবা।

বিএনপি’র কেন্দ্রীয় এ নেতা বলেন, দীর্ঘদিন ধরে নদীপাড়ের মানুষ ভাঙনের শিকার হচ্ছে। তারা গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। ভাঙন ঠেকাতে স্থায়ী গাইড বাঁধ নির্মাণ করা হবে। যাতে করে মানুষ নির্বিঘ্নে বসবাস করতে পারে। 

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিলকিস সালাম, সাফওয়াত বিনতে সালাম, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি ফজলুল হক ভূঁইয়া, নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা