× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীকে শ্লীলতাহানি: অভিযুক্ত শিক্ষককে পুর্নবহালের প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:৪৫ পিএম

ছাত্রীকে শ্লীলতাহানি: অভিযুক্ত শিক্ষককে পুর্নবহালের প্রতিবাদে মানববন্ধন

যশোরের শার্শায় ১০ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বরখাস্ত শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) সকালে ওই শিক্ষক বিদ্যালয়ে যোগদান করলে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। এসময় যশোর-বেনাপোল মহাসড়ক অবোরধ করে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষার্থীরা অভিযুক্ত ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

অভিযুক্ত শিক্ষক হলেন- উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিম।

গত ৪ এপ্রিল  শিক্ষক আব্দুল আলিমের বাড়িতে প্রাইভেট পড়া শেষে নোট দেওয়ার বলে অপেক্ষা করতে বলেন ১০ম শ্রেণির এক ছাত্রীকে। অন্য ছাত্রীরা বাসায় চলে গেলে আব্দুল আলিম জোরপূর্বক ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন।  পরে ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয় পরিচালনা কমিটি সাময়িক বরখাস্ত করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা