যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:১৪ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ১৭:১৫ পিএম
প্রতিকী ছবি।
যশোরের ঝিকরগাছায় নাতনি জামাই মফিজুর রহমানের (২৮) ছুরিকাঘাতে নানা শ্বশুর খুন হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী বৈকন্ঠ নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মহিউদ্দিন (৭০)। তিনি উপজেলার নীলকন্ঠ নগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমানের সঙ্গে তার স্ত্রীর বেশ কিছুদিন ধরে বানাবোনি হচ্ছিল না। ১৫ দিন আগে মফিজুরের স্ত্রী তিন মাসের বাচ্চা নিয়ে বাবার বাড়ি বৈকন্ঠ নগরের চলে যান। মঙ্গলবার সন্ধ্যায় মফিজুর ও তার ফুফাতো ভাই ফয়সাল মিলে বাচ্চাটিকে দেখতে শ্বশুরবাড়িতে যান। এ সময়ে শ্বশুরবাড়ির লোকজন তাদের দুজনকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন। এক পর্যায়ে আত্মরক্ষার্থে মফিজুর চাকু দিয়ে তার নানা শ্বশুর ও মামাতো শ্যালক রফিউদ্দিনকে আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওযা হয়। সেখানে মহিউদ্দিনের অবস্থার অবনতি হল রাতেই তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রফিক উদ্দিন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, মফিজুর রহমান ফুফাতো ভাইকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি গদখালীর বৈকণ্ঠ নগরে যান। এ সময়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে স্ত্রীর বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন তাদের মারধরও করেন।
পরে মফিজুর রহমান চাকু দিয়ে নানা শ্বশুর মহিউদ্দিন ও শ্যালক রফিউদ্দিনকে আঘাত করেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারা দুজন বর্তমানে পুলিশে হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।