× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিথ্যা মামলা থেকে ১০ বছর পর মুক্তি পেল বিএনপি ও জামায়াতের ৪৭ নেতাকর্মী

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৬ পিএম

মিথ্যা মামলা থেকে ১০ বছর পর মুক্তি পেল বিএনপি ও জামায়াতের ৪৭ নেতাকর্মী

ঝালকাঠিতে দীর্ঘ ১০ বছর পরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানসহ ৪৭ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী।

বুধবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সকল আসামিকে অব্যাহতির আদেশ প্রদান করেন। ঝালকাঠির আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুরে একটি বাস পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে। রাজ পথে থেকে আন্দোলন-সংগ্রাম করার কারণে প্রায় সকল মামলায় আমাকে আসামি করা হতো। এটিও একটি মিথ্যা মামলা। এই মামলার আসামিদের মধ্যে অনেকে দীর্ঘ দিন জেল খেটেছেন। দীর্ঘ ১০ বছর পরে হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা