× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মজুরি বাড়ানোর দাবিতে কর্ম বিরতি দিয়ে রাসিক শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৬:২০ পিএম

মজুরি বাড়ানোর দাবিতে কর্ম বিরতি দিয়ে রাসিক শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিকভিত্তিক শ্রমিকরা মজুরি বৃদ্ধিসহ বৈষম্য নিরসনে ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার (২৯ অক্টোবর) নগর ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন। এছাড়া নগর এবং ভবনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেয়াসহ বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়। বিক্ষোভে সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন। দাবি পূরণ না হলে তারা আগামীতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শ্রমিকদের অভিযোগ, বর্তমানে তাদের দৈনিক মজুরি ৪৮৪ টাকা। যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক ৭৫০ টাকা পান, অথচ সিটি করপোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এ সময় তারা দৈনিক মজুরি ৭৫০ টাকা করার দাবি জানান। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নিয়ে বরং নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন।

এদিকে, শ্রমিকদের আন্দোলনের ফলে নগরীর ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কার্যক্রম থমকে গেছে। নরগীর সড়কে ময়লা-আবর্জনার স্তুপ পড়ে থাকতে দেখা যায়। 

শ্রমিকদের দাবিগুলো হলো- সকল শ্রমিক-কর্মচারীর সর্বনিম্ন মাসিক বেতন ২২,৫০০ টাকা কার্যকর করতে হবে। রাষ্ট্র ঘোষিত দৈনিক ৭৫০ টাকা মজুরি দিতে হবে। প্রতিবছর নির্ধারিত উৎসব ভাতা দিতে হবে। বেতন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রমিকদের অভিযোগ থাকলে তা লিখিতভাবে গ্রহণ ও সমাধান করতে হবে, একই অভিযোগ থাকলে অন্যত্র বদলি করা যাবে, কিন্তু চাকরিচ্যুতির হুমকি দেওয়া যাবে না। অবসর নেয়ার সময় বিদায় সম্মান দিতে হবে এবং নিয়োগ বাণিজ্য বন্ধ করে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা