চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১৫:৪৯ পিএম
প্রবা ফটো
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি ২০২৫-২৬ মৌসুমে সরিষা, গম, মসুর, সূর্যমুখী ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮০০শ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আযোজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন। উপজেলা কৃষি অফিসার মো. যোবায়ের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন উপসহকারী কৃষি অফিসার মো. এনামুল হক ভূঁইয়া, কালিকাপুর উপসহকারী কৃষি অফিসার রফিকুল হাসান, কৃষকদের মধ্যে জামাল আহমেদ মোল্লা।
মুন্সিহাট ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার আল আমিনের পরিচালনায় এ সময় আরও মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আরিফ সোলাইমান মজুমদার প্রমুখ।