× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজ শুরু করলো ফেনী যুবদল

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ১০:৩৩ এএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫ ১০:৫১ এএম

ছবি: প্রবা ফটো

ছবি: প্রবা ফটো

ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার নামে করা সড়ক সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে। ফেনী জেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এ  সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন । 


জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে ও ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমেদ ভূঞার সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, ফুলগাজী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হুদা শাহীন প্রমূখ।

স্থানীয়রা জানান, প্রায় ২ যুগ আগে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর  গাইনবাড়ী থেকে সীমান্ত এলাকা করইয়া পর্যন্ত রাস্তাটির নামকরণ করা হয় বেগম খালেদা জিয়া সড়ক। বিএনপি সরকারের পতনের পর আশপাশে সকল সড়ক সংস্কার হলেও শুধুমাত্র খালেদা জিয়ার নাম থাকায় ৪ কিলোমিটারের রাস্তাটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি । দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লে জেলা যুবদলের পক্ষ থেকে এ সংস্কারের উদ্যোগ নেয়া হয়। 

ফেনী জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেন, শুধুমাত্র বেগম জিয়ার নামে রাস্তাটি হওয়ার কারণে আওয়ামীলীগের সময়ে রাস্তাটি মেরামত করা হয়নি। বিষয়টি আমরা জানতে পেরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব অর্থায়নে এটি সংস্কার করে দিচ্ছি। আপাতত ইটের খোয়া ও বালু দিয়ে জরুরী চলাচলের উপযোগী করে দেয়া হচ্ছে। আমরা সরকারী কর্মকর্তাদের সাথে কথা বলেছি। জরুরী ভিত্তিতে রাস্তাটি রাষ্ট্রীয়ভাবে মেরামতের কার্যক্রম হাতে নেয়া হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের বিএনপির সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেন, আওয়ামীলীগ শুধু রাজনীতিই বুঝেছে। তারা মানুষের সমস্যা বোঝার চেষ্টা করেনি। শুধু মাত্র একজন রাজনৈতিক নেত্রীর নামে তার এলাকায় রাস্তাটির নামকরণ করায় রাস্তাটি সংস্কার করা হয়নি। এতে করে এলাকার মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়। জেলা যুবদলের উদ্যোগে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা