× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজিতপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মশাল মিছিল

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫ ০১:১২ এএম

বাজিতপুর উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মশাল মিছিল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে মশাল মিছিল করেছে সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাজিতপুর ডাক বাংলো থেকে মশাল মিছিলটি বের হয়ে পৌরশহরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোছায়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- বাজিতপুর জেলা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক বদরুল রহমান ও বিএনপি নেতা জসিম মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রায় পৌনে ২০০ বছর আগে তৎকালীন ব্রিটিশ সরকার হাওরের দ্বার খ্যাত বাজিতপুরে সাত থানার চৌকি (দেওয়ানী) আদালত প্রতিষ্ঠা করে। মহকুমা স্থাপনের লক্ষ্যে ১৯১২ সালে বাজিতপুরে কয়েকশ একর ভূমি অধিগ্রহণ করা হয়।

তারা আরও বলেন, হাওরের কৃষি ও কৃষকের সুবিধা বিবেচনা করে তৎকালীন পাকিস্তান সরকার বাজিতপুরে এয়ারট্রিপ (বিমানবন্দর) নির্মাণ করে। ভৌগোলিক ও পরিবেশগত দিক থেকে সুবিধাজনক পর্যায়ে থাকা বাজিতপুরে এরশাদ সরকারের আমলে জেলখানাও নির্মাণ করা হয়।

তাই বাজিতপুরকে জেলা ঘোষণার জনদাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা