ময়মনসিংহ অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২১:০৯ পিএম
প্রতিকী ছবি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত বৃদ্ধার নাম হুসেন বানু (৬০)। তার গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরের লোহাগাছ এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডা. এমদাদ উল্লাহ খান জানান, হুসেন বানু সোমবার (২৭ অক্টোবর) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুর পাশাপাশি নানা রোগে ভুগছিলেন তিনি।