× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদন্ড

খুলনা অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২০:৫৬ পিএম

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫ ২০:৫৭ পিএম

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদন্ড

খুলনার দৌলতপুরে আলোচিত পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলায় সাতজনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুইজনকে খালাস দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে খুলনার অতিরিক্ত মহানগর আদালত-১ এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক রয়েছেন। খালাস পেয়েছেন কুটি ও শামীম।

মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দৌলতপুরের পাবলা এলাকার দেয়ানা সবুজ সংঘ মাঠসংলগ্ন সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে পারভেজ হাওলাদারকে কুপিয়ে আহত করেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিবেশী সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও মা রেখা সাহার ওপরও গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই সুপর্না সাহা নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ।

ঘটনার পরদিন ৪ জানুয়ারি নিহত পারভেজের বাবা নিজাম উদ্দিন হাওলাদার বাদী হয়ে সাতজনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ নয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ ১৬ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো। রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত দন্ডপ্রাপ্ত তিন পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক বলেন, বিচারের মাধ্যমে ভিকটিম পরিবারের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা