বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২০:৪০ পিএম
দিনাজপুরের বিরামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বিকাল ৫টায় বিরামপুর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাবেক সাধারণ সম্পাদক ভিপি কমর সেলিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর আলম নূরা, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
র্যালি শেষে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমের সঞ্চালনায় বক্তব্য দেন- পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ লিটন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান কবির জনী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল অগ্রভাগে লড়াই করছে। বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের সামনে থেকে ভূমিকা রাখতে হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে হবে। দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে।