× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে’

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২০:৩৯ পিএম

‘জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা আমির মো. মনিরুজ্জামান বাহলুল বলেছেন, ‘জামায়াতে ইসলামী সব সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।’

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে পৌরসভার দৌলদ্দি মাদ্রাসার উত্তর পাশের বালুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মনিরুজ্জামান বাহলুল বলেন, জামায়াতে ইসলামী কখনও দেশের স্বার্থবিরোধী কোনো কাজে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। অপপ্রচার ও মিথ্যা অভিযোগের মাধ্যমে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হলেও জনগণ এখন সব বুঝে গেছে।

তিনি আরও বলেন, আমরা জনগণের পাশে আছি এবং থাকব। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। অপপ্রচারে আমরা ভয় পাই না, বরং সত্য ও ন্যায়ের পথে দৃঢ়ভাবে অটল থাকব। তিনি সকলকে আহ্বান জানান, গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থেকে দেশের শান্তি, ন্যায় ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

পৌর জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক মো. বিল্লাল মিয়াজীর সঞ্চালনায় বাংলাদেশ বন বিভাগের (অব.) কর্মকতা আলহাজ্ হাফেজ আহাম্মেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম প্রধানীয়া, কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্টেন্ট সেক্রেটারি মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান তালুকদার ও এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা