× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ২০:১৬ পিএম

শাহজাদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে থানাঘাট করতোয়া সেতুর পশ্চিমপ্রান্ত থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে যুব সমাবেশে মিলিত হয় র‌্যালিটি । 

উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার ভুঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও শাহজাদপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রফেসর ড. এম এ মুহিত।

এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএস আল-আমীন হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুবদল নেতা কামাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও যুবসমাজকে সংগঠিত করা। বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহম্মেদ তালুকদারের নেতৃত্বে অপর একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা যুবদলের ৪৭ বছরের ইতিহাস ও ভূমিকা তুলে ধরে বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা