× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৮:১৮ পিএম

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

খুলনার পাইকগাছায় জলাবদ্ধতা নিরসন, শিবসা নদী ও খাল খননের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা পানি কমিটির আয়োজনে ও এনজিও সংস্থা উত্তরনের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা পাইকগাছার প্রাণ ভরাট হওয়া শিবসা নদী খনন ও সরকারি খাস খাল ইজারা বাতিল করে তা খনন করে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন পানি কমিটির সভাপতি শেখ রুহুল কুদ্দুস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান, উত্তরণের এ্যাভোকেসি কর্মকর্তা ফয়সাল মন্ডল, ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী, সিডিও কর্মকর্তা কামরান খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পানি কমিটির সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ফসিয়ার রহমান, ফজলুর রহমান, সুকামার মন্ডল, স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ লিটন ও যুবনেতা কাজী সিফাত উল্লাহসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা