× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৮:০১ পিএম

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

পাবনার চাটমোহরে ট্রাকচাপায় নওশের প্রামাণিক (৬৫) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কানখোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নওশের ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানান, নওশের প্রামাণিক অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি অবৈধ ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। মুহূর্তেই পাবনাগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার পর চালক ট্রলিটি নিয়ে পালিয়ে গেলেও সরকারি চাল বোঝাই ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, নিহতের লাশ থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা