উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৬:৪৭ পিএম
কক্সবাজারের উখিয়ায় শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে ভিটামিন যুক্ত খাবার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে স্কুল পর্যায়ে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের কর্মসূচির অংশ হিসেবে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার পালংখালী ইউনিয়নে থাইংখালী উচ্চ বিদ্যালয়ে এ মেলার অয়োজন করা হয়।
ইউনিসেফের আয়োজনে ও কক্সবাজার সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলার সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা, রোগ প্রতিরোধ ও মানবদেহ গঠনে ভিটামিন সমৃদ্ধ ও পুষ্টিকর ফলমুল সবুজ শাকসবজিসহ স্বাস্থ্যসম্মত খাবারে গুরুত্বারোপ করা হয়।
এ সময় ইউনিসেফের পুষ্টিবিদ কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।