× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক, কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৬:০০ পিএম

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক,  কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৯ দালালকে আটক করেছে র‌্যাব-৯ ও সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর হাসপাতাল ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- অসিত দাশ, রমিজ আলী রনি, কামাল শাহ, সৌরব রায়, নিতু ঘোষ, আসাদুজ্জামান, কাওসার মিয়া, আব্দুল খালেক ও বিলু মিয়া। তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর হাসপাতালে ও আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করা হয়।

র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বিয়ষটি নিশ্চিত করে বলেন, আটক দালালদের বিরুদ্ধে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা-পয়সা নেওয়াসহ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তির নামে হয়রানির অভিযোগ রয়েছে। দালালদের কারণে রোগীরা সেবা থেকে বঞ্চিত। তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসিন মিয়া জানান, টাউট আইন অনুযায়ী ৯ দালালকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানার আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা