× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উজিরপুরের ইচলাদীতে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১৩:০৬ পিএম

উজিরপুরের ইচলাদীতে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী  ট্রোল প্লাজায় চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সহায়তা প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান অগ্নিকাণ্ডের  বিষয়টি নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১: ৪৫ মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  বিআরটিসি বাসের চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনার উদ্দেশে বেশ কিছু যাত্রী নিয়ে বাসটি উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা ধূমা দেখে চিৎকার শুরু করে, আমি গাড়ি ব্রেক করলেই আগুনের কুণ্ডলি দেখতে পাই এবং সকল যাত্রীকে নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ দেই। ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪ বাসটিতে মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। উজিরপুর  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট তাৎক্ষণিক ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাড়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের  সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা