× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পণ্যবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নাইটগার্ড নিহত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ১২:৪৭ পিএম

ছবি: ফোকাস বাংলা

ছবি: ফোকাস বাংলা

চট্টগ্রামে পণ্যবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ট্রাকচাপা পড়ে শামসুল হক (৬০) নামে এক নাইটগার্ড নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রামের সাগরিকা লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সংঘর্ষে শামসুল হক গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ কন্ট্রোল রুমের অপারেটর আব্দুল কাইয়ুম বলেন, পণ্যবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় শামসুল হক নামে এক নাইডগার্ড নিহত হয়েছেন। নিহতেন বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ৩১টি কনটেইনার নিয়ে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক এবং ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে চলা ট্রাকটি রেলট্র্যাকের ওপর উঠে গিয়েছিল। এতে প্রাণহানির ঘটনা ঘটেছে। সংঘর্ষে লেভেল ক্রসিংয়ের ব্যারিয়ার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা