× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫০ কিলোমিটার পরিভ্রমণে গোপালগঞ্জের সাত রোভার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২২:৫১ পিএম

১৫০ কিলোমিটার পরিভ্রমণে গোপালগঞ্জের সাত রোভার

প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জের রোভার স্কাউট গ্রুপের দুই ইউনিটের সাতজন রোভার পায়ে হেঁটে পাঁচ দিনে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু করেছেন। এতে অংশ নিচ্ছেন ছেলেদের তিন সদস্যের একটি রোভার দল ও মেয়েদের চার সদস্যের একটি গার্ল-ইন রোভার দল। 

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে রোভারদের এ যাত্রার উদ্বোধন করেন সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এনায়েত বারী।  আগামী ৩১ অক্টোবর পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে অবস্থানের মাধ্যমে শেষ হবে এ পদযাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সহযোগী অধ্যাপক তুষার সেন, গ্রুপ রোভার স্কাউট লিডার প্রভাষক সমেন মজুমদার, রোভার স্কাউট প্রভাষক প্রিন্স আহমেদ, প্রভাষক জুবাইর আহমেদ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট তোফায়েল হোসেন, রোভার ইন কাউন্সিলের সভাপতি অনিক কুমার সাহা, সরকারি আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি মো. অমিত হাসান, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহবায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল, সাংবাদিক হৃদয় হাওলাদারসহ রোভার ও গার্ল-ইন রোভার নেতৃবৃন্দ।

রোভার স্কাউট সূত্রে জানা গেছে, রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট  অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো পরিভ্রমণকারী ব্যাজ। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের মধ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা সাইকেলযোগে ৫০০ কিলোমিটার অথবা নৌকাযোগে ২৫০ কিলোমিটার ভ্রমণ করতে হয়।

এ লক্ষ্য পূরণে গোপালগঞ্জের রোভার স্কাউট গ্রুপের দুটি ইউনিটের মাধ্যমে ছেলেদের তিন সদস্যের রোভার দলে রয়েছেন সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্য মো. সজল হাওলাদার, প্রভাষ হাওলাদার ও হানজালা মোল্লা। অপরদিকে চার সদস্যের গার্ল-ইন রোভার দলে রয়েছেন- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সদস্য ফারিহা, শামিমা আক্তার এবং সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট গ্রুপের সদস্য নিলুফা সিকদার ও কলি আক্তার। এছাড়া সরকারি আদর্শ কলেজের রোভার স্কাউট লিডার পলি খানম অভিভাবক হিসেবে এই পদযাত্রায় অংশ নিচ্ছেন।

কোটালীপাড়া উপজেলা পরিষদ থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই পরিভ্রমণ নির্ধারিত রুট হলো- উজিরপুর, ঝালকাঠি ও পটুয়াখালী হয়ে শেষ হবে বরগুনায়।

দীর্ঘ এই পরিভ্রমণকালীন সময়ে রোভারেরা বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করবেন। একই সঙ্গে তারা মানসিক স্বাস্থ্যসেবা, গাছ লাগানো, নিরাপদ মাতৃত্ব, সঠিক সময়ে টিকাদান ও মাদক বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করবেন।

সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এনায়েত বারী বলেন, পায়ে হেটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে যে সকল রোভার অংশ নিচ্ছেন তাদের জন্য শুভকামনা জানায়। আশা করছি, এই কঠিন পরিশ্রমের মাধ্যমে তারা যে একগ্রতা অর্জণ করবে, এই একগ্রতা দিয়ে পরবর্তীতে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রোভার ইউনিটকে আরও শক্তিশালী করবে। তাদের নিরাপদ ও সুস্থ ভ্রমণ কামনা করছি।

সিনিয়র রোভার মেট ফারিহা বলেন, যাত্রাটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমাদের লক্ষ্য একটাই পায়ে হেঁটে এ পথ পাড়ি দিতে হবে। বর্তমান যুবসমাজ নেশাসহ বিভিন্ন অপসংস্কৃতিতে জড়িয়ে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছে। আমি মনে করি, আমাদের এ যুব সমাজকে সৎ ও সত্যবাদী, নীতিবান স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে রোভার স্কাউটিং একটি অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা