ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২১:৩৫ পিএম
ফরিদপুরে র্যালী, আলোচনা সভা ও নারীদের উৎপাদিত কৃষিপণ্য প্রদশর্নীর মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে শহরতলীর চরমাধবদিয়া ইউনিয়নের হাফেজডাঙ্গী গ্রামে একটি র্যালী বের হয়।
বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরামরে (বিএফএফ) আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট এএলআরডি ঢাকার সহযোগীতায় দিবসটি পালন করা হয়।
পরে ভূমি অধিকার, জলবায়ু সহিঞ্চুতা, খাদ্য নিরাপত্তা ও লিঙ্গ সমতা এ প্রতিপাদ্যকে সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিএফএফের নির্বাহী পরিচালক আ.ন.ম ফজলুল হাদি সাব্বিরের সভাপতিত্বে ও হিসাব কর্মকর্তা আশরাফুন্নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন।
আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, পিডাব্লিউওয়ের পরিচালক মোঃ হাফিজুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, বাকিগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হাসানুর রহমান রিয়াদ, বিএফএফের কোষাধ্যক্ষ জাকিয়া খানম, মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসি, কর্মসূচি সংগঠক পারমিতা বিশ্বাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাহানা ইয়াসমিন প্রমুখ।
আলোচনা শেষে গ্রামীণ নারীদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শন করা হয়। দিবসটিতে ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে আসা গ্রামীণ নারীরা অংশ নেন।