× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জ গ্যাস ফিল্ড

জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২১:২১ পিএম

জাতীয় গ্রিডে যুক্ত হবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে। সফল হলে দিনে বর্তমান উৎপাদনের অতিরিক্ত ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। ওয়ার্কওভার কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বিজিএফসিএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ফিল্ডের সাতটি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ওয়ার্কওভার কাজ শুরু হয়েছে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফারুক হোসেন এবং পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (আরডিএম), বিজিএফসিএল এবং বাপেক্সের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকরা ।

বিজিএফসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, কূপটির ওয়ার্কওভার কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে।সফলভাবে শেষ হলে কূপটি থেকে বর্তমান উৎপাদনের অতিরিক্ত আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।

বর্তমানে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের উৎপাদনে থাকা সাতটি কূপ থেকে প্রতিদিন গড়ে ১০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। আর পাঁচ নম্বর কূপটি ১৯৮৮ সালে তিন হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয় এবং ১৯৯২ সালের ফেব্রুয়ারি থেকে কূপটির গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা