× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ২০:৩১ পিএম

নবীগঞ্জে পিতার হাতে মেয়ে খুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুড়িশাইল গ্রামে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পিতা মতিলাল দাস (৬২) নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করেন তার মেয়ে পূর্ণিমা রানী দাস (২৫)কে। নিহত পূর্ণিমা দুই সন্তানের জননী ছিলেন।

ঘটনার পর খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিতা মতিলাল দাসকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ নিহত পূর্ণিমার মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামের মতিলাল দাসের মেয়ে পূর্ণিমা রানী দাসের বিয়ে হয়েছিল বানিয়াচং উপজেলার এক যুবকের সঙ্গে। সংসারে দুটি সন্তানও রয়েছে। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো পূর্ণিমারÑ যার কারণে সে প্রায় সময় পিত্রালয়ে ফিরে আসত। সম্প্রতি স্বামীর সঙ্গে ঝগড়ার পর পিতার বাড়িতেই অবস্থান করছিলেন তিনি।এরই মধ্যে প্রায় দুই-তিন দিন আগে বানিয়াচং উপজেলার সেকান্দরপুর এলাকার এক যুবকের সঙ্গে পালিয়ে যান পূর্ণিমা। এই ঘটনায় সমাজে মান-সম্মান হারানোর আশঙ্কায় লজ্জিত হয়ে পড়েন তার পিতা মতিলাল দাস। স্থানীয় মুরুব্বীদের মাধ্যমে রবিবার  রাতে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনেন তিনি। কিন্তু 

সোমবার  দুপুরে সেই মেয়ে ঘুমন্ত অবস্থায়  পিতা নিজ হাতে জবাই করে হত্যা করেন। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান জানান, ‘ঘাতক মতিলাল দাসকে আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। নিহতের মা থানায় লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত পূর্ণিমা রানী দাসের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পিতার হাতে মেয়ে খুনের এ নির্মম ঘটনায় গোটা এলাকায় চরম ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা