× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আ.লীগ নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে : মঈন খান

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৫৪ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫ ২০:০৫ পিএম

আ.লীগ নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, এ দেশকে বাঁচিয়ে রাখতে হলে যুবকদের যথাযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে সুযোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং আমরা বিএনপি সেই উদ্দেশ্যে যুবকদের গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে নরসিংদীর পলাশে উপজেলা মালটিপারপাস অডিটোরিয়াম যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপির ৩১ দফায় যুবকদের উন্নয়নের জন্য আমরা যথাযথ প্রতিশ্রুতি দিয়েছি। ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তারেক রহমান  যুব সমাজকে যথাযোগ্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবে। দেশ ও দেশের বাহিরে যেখানে পশ্চিমা বিশ্বে যুবকের প্রয়োজন রয়েছে আর সেখানে তাদের পাঠাতে পারলে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। তখন তারা নিজের ও দেশের কল্যাণ সাধন করতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিগত  ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা গায়েবি মামলা দেওয়া হয়েছিল। দেশের এমন কোনো এলাকা নেই যেখানে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে অত্যাচার ও জুলুম করেনি। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের ওপর জেল-জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে।

মঈন খান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেন, আজকে অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে তা বিএনপি বিগত তিন বছর আগেই শুরু করেছে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোকে নিয়ে এ বিষয়ে ঐক্যমত হয়ে ৩১ দফার সংস্কার প্রস্তাব  দেওয়া   হয়েছে। বিএনপি সেই সংস্কারে প্রতিজ্ঞাবদ্ধ। তাই  বিএনপিকে কেও সংস্কার শিখাতে হবে না।

পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সম্পাদক মো.   বাহাউদ্দীন ভূঁইয়া  মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি  মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা