× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাত্রী তোলাকে কেন্দ্র করে সড়কে বাসের ব্যারিকেড

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩৭ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫ ২০:০৪ পিএম

যাত্রী তোলাকে কেন্দ্র করে সড়কে বাসের ব্যারিকেড

জয়পুরহাটে যাত্রী তোলাকে কেন্দ্র করে ব্যাটারিচালিত অটোচালক ও বাস শ্রমিকের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ঘটনার পর বিক্ষুব্ধ বাস শ্রমিকরা শহরের পাঁচুর মোড় এলাকায় সড়কে আড়াআড়ি করে বাস রেখে ব্যারিকেড দেয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময়ে শহরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কেন্দ্রীয় শিব মন্দির মোড়ে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়Ñ যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে গড়ায়। পরে সকাল ১০টা থেকে এক ঘণ্টা পর্যন্ত সড়কে ব্যরিকেড দেওয়ার ঘটনা ঘটে।

বাস, অটো শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরহাট-হিলি সড়কের কেন্দ্রীয় শিব মন্দির মোড়ে পাঁচবিবি রুটের অটোস্ট্যান্ড রয়েছে। ওই রুটে সেখান থেকে অটোতে যাত্রী ওঠানামা করানো হয়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হিলিগামী মায়ের দোয়া পরিবহন নামে একটি বাসে অটোর যাত্রী চড়েন। এ নিয়ে অটোচালক ও মায়ের দোয়া পরিবহনের চালক-শ্রমিকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ চড়াও হন।

এ সময় হিলি থেকে ছেড়ে আসা রেখা পরিবহনের একটি বাস সেখানে এসে দাঁড়ায়। তখন দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর বাস শ্রমিকরা শহরের পাঁচুর মোড় ও হিলি সড়কে বাস আড়াআড়ি রেখে ব্যারিকেড দেয়। এতে প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, বাস শ্রমিক ও বাস মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তারা বাস শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। প্রায় একঘণ্টা পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। থানার ওসি দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, বাস মালিক ও  মটর শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে থানার ওসির কাছে বাস শ্রমিকরা সমস্যার কথা তুলে ধরেন। ওসি তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

জয়পুরহাট অটো শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া বলেন, অটোস্ট্যান্ডে এসে বাস থামিয়ে অটোর যাত্রী নামিয়ে নেওয়া হয়। আজকেও অটোর যাত্রীকে নামিয়ে বাসে তোলা হয়। এ ঘটনায় অটো চালকদের সঙ্গে বাস শ্রমিকের বাগবিতণ্ডা হয়েছে। বাস শ্রমিকের মধ্যে এখন কিছু আওয়ামী লীগের দোসর রয়েছে। তারা শহরে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত বলেন, অটো অবৈধ যানবাহন। তারা শহরের যত্রতত্র যাত্রী ওঠানামা করে। এদের কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ইজিবাইক চালকরা যাত্রীদের বাসে চড়তে বাধা দেয়। এ নিয়ে তারা আমাদের শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বাস দিয়ে সড়কে ব্যারিকেড দিয়েছে। পুলিশের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। পুলিশ আমাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, অটোচালক ও বাস শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে বাস শ্রমিকরা সড়কে ব্যারিকেড দিয়েছে। আমরা গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেছি। পরে দুপুরে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বাস শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। যত্রতত্র অটো যাত্রী ওঠানামা করবে না বলে তারা দাবি করেছেন। বাসও যত্রতত্র যাত্রী ওঠানামা করবে না। সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা