× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে যারা আছেন, কেউ যেন পালাতে না পারে: দুদক চেয়ারম্যান

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:০৯ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

দেশে যারা আছেন, কেউ যেন পালাতে না পারে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুদক বিগত সরকারের দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে। কিছু মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে, কিছু মামলা তদন্তাধীন রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রীসহ অনেকে পাশের দেশে চলে গেছেন। তবে যারা এখনো দেশে আছেন, তারা যেন কেউ পালাতে না পারেন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সাহিত্য মঞ্চে গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারপ্রধান ড. ইউনুস একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করছেন। বিগত সরকারে যারা দুর্নীতি করেছেন, এবার যারা নির্বাচনে আসবেন তারা যেন এগুলো না করেন। তাহলেই আমরা একটি কল্যাণমূলক সরকার গঠন করতে পারব, যেখানে দুদকের এমন অফিসের প্রয়োজন পড়বে না।

গণশুনানিতে মোট ৭৫টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৩টির তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়, ৭টি অভিযোগ খারিজ করা হয় এবং ৩৫টি বিষয়ে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলি আকবর আজিজী। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে সভায় দুদকের মহাপরিচালক আকতার হোসেন, খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বক্তব্য রাখেন।

গণশুনানিতে জেলার সকল সরকারি, আধা-সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা