× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে উপদেষ্টাকে চিঠি

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৯:০৩ পিএম

চকরিয়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে উপদেষ্টাকে চিঠি

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল ট্রেন চকরিয়া স্টেশনে যাত্রা বিরতি দিলেও, ঢাকা থেকে ছেড়ে আসা বা কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনগুলো সেখানে না থামায় এই অঞ্চলের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এ অবস্থায় আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রবিবার (২৬ অক্টোবর) রেল উপদেষ্টার বরাবরে চিঠি পাঠিয়েছেন সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল ও এনসিপির উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী খাইরুল হাসান।

জানা গেছে, প্রায় দুই বছর আগে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করে। দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার যুক্ত হয় রেল সংযোগে। এ রুটের চকরিয়া রেলওয়ে স্টেশনটি ছয় উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হওয়ায় কৌশলগতভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে যাত্রীদের জন্য এটি সম্ভাবনাময় যোগাযোগ কেন্দ্র এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার বিশাল সম্ভাবনা রয়েছে।

তবে কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর রেলে ভ্রমণ করতে মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া এবং পার্শ্ববর্তী জেলা বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার বাসিন্দাদের চকরিয়া থেকে উল্টো পথে কক্সবাজার রেলস্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়—যা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ।

বৃহত্তর জনস্বার্থে চকরিয়া স্টেশনে অন্তত ২ থেকে ৩ মিনিটের যাত্রা বিরতি দেয়ার ব্যবস্থা নিতে রেল উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা