× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৮:১৩ পিএম

নৌকাসহ ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদীর মোহনায় মাছ শিকারে যাওয়া কক্সবাজারের টেকনাফের চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় জেলেদের অভিযোগ, আরাকান আর্মির (এএ) সদস্যরা একটি নৌকাসহ তাদের অপহরণ করে নিয়ে গেছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের নাফনদীর মোহনায় এ ঘটনা ঘটে। 

অপহরণের শিকার জেলেরা হলেন- নুর কালাম, শফি আলম, আবুল কালাম ও নৌকার মালিক আব্দুর রহমান। তারা সবাই শাহপরীর দ্বীপের বাসিন্দা। 

ঘটনার সত্যতা স্বীকার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া নৌঘাটের সভাপতি  আবদুল গণি বলেন, আব্দু রহমান তার নিজের নৌকাসহ চার মাঝিমাল্লাকে নিয়ে নাফনদীতে মাছ শিকারে যায়। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। মাছ ধরায় দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এ ঘটনায় স্থানীয় জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে। 

এ বিষয়ে ওই এলাকার ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, আমার এলাকার একটি নৌকাসহ চার মাঝিমাল্লাকে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে জেনেছি।  বিষয় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। 

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, একটি নৌকাসহ চারি জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।

বিজিবির তথ্য বলছে, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট মাস পর্যন্ত অপহৃত হন ২০০ জন। বিজিবির সহায়তায় প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনও ১০০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। এর ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।

এদিকে, মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক সোমবার বিকালে অবৈধভাবে আরাকানের জলসীমায় প্রবেশ করার অভিযোগে বাংলাদেশি চার মাঝিমাল্লাকে আটক করার খবর প্রকাশ করেছে। সেখানে তারা চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা