× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনী সীমান্তে ফের কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫ ১৫:০৭ পিএম

ফেনী সীমান্তে ফের কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে ফের কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার (২৭ অক্টোবর) ভোরে ফেনীর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের টহলদল পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট, চশমা ও ওষুধসহ একটি পিকআপর জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। এসব মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে  বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ফেনী সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ করে বিজিবি। 




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা