× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে চোখ উপড়ে হত্যাচেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২৩:৫৩ পিএম

মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে চোখ উপড়ে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে রেদোয়ান হোসেন নামে এক কলেজছাত্রকে চোখ উপড়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রেদোয়ান হোসেন স্থানীয় সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাদের বাড়ি মধুখালী এলাকায়।

ওই শিক্ষার্থীর বাবা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন, রিফাত, হোসেন আলী ও মঞ্জুরুল মিলে মুক্তিপণ আদায়ে তার ছেলেকে অপহরণ করে। পরে মধুখালী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করা হয় রেদোয়ানকে।

এক পর্যায়ে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টিকে প্রথমে দুষ্টুমি ভেবে ফোন কেটে দিলে ক্ষুব্ধ হয়ে অপহরণকারীরা রেদোয়ানের ডান চোখ ছোরা দিয়ে উপড়ে ফেলে। একপর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে মুমূর্ষু অবস্থায় রেদোয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে, ভয়াবহ এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা