× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমানা পেরিয়ে বাংলাদেশের ঘরে ফের মিয়ানমারের গুলি

কক্সবাজার ও টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২২:৫৭ পিএম

সীমানা পেরিয়ে বাংলাদেশের ঘরে ফের মিয়ানমারের গুলি

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি আবারও বাংলাদশের ভূখণ্ডে পড়েছে। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে একটি বসতঘরের টিনের চালা ভেদ করে গুলিটি ভেতরে ঢুকে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার আইয়ুব ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী। তবে ঘটনায় আতঙ্কিত না হয়ে স্থানীয়দের সতর্কতার সঙ্গে সীমান্তে চলাচলের পরামর্শ দিয়েছেন তিনি।

আইয়ুব ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে রাব্বি জানান, সকালে হোয়াইক্যং আমতলী আমার বসতঘরের পূর্বে মিয়ানমার সীমান্তে অল্প কিছুক্ষণ গোলাগুলির বিকট শব্দ শুনতে পাই। এ সময় আমার বাড়ির টিনের চালে আওয়াজ হয়। ঘর থেকে বের হয়ে চালের ওপরে ওঠে দেখি চাল ছিদ্র।গুলিটি খোঁজাখুঁজি করে না পেয়ে আমি দোকানে চলে আসি। পরে দুপুরে ঘরের ভেতরের দেওয়ালের মধ্যে গুলিটি পাওয়া যায়। তিনি আরও বলেন, সীমান্ত থেকে তাদের বাড়ির দুরত্ব প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার মধ্যে। সীমান্তের এতোদূর থেকে ছোড়া গুলি তাদের বসত ঘরে এসে পড়েছে। এতে তারা আতঙ্কিত।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিনও খবরটি শুনেছেন বলে জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত বসতঘরে গুলি এসে পড়ার কয়েকটি ছবি তিনি হাতে পেয়েছেন। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির সংশ্লিষ্টদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া না পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) বিকালে মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড তেচ্ছিব্রিজের একটি কম্পিউটারের দোকানে গুলি এসে পড়ে। একই সময়ে ওই এলাকার ছেনুয়ারা বেগম নামে এক নারী বাড়ির ওঠানে হাঁটাহাঁটি করার সময় পায়ে একটি গুলিবিদ্ধ হয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা