× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৎস্য সম্পদ দেশের অর্থনীতিতে খুবই গুরত্বপূর্ণ : ফরিদা আখতার

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২১:১৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ২১:৪৩ পিএম

মৎস্য সম্পদ দেশের অর্থনীতিতে খুবই গুরত্বপূর্ণ : ফরিদা আখতার

রাঙামাটি বিএফডিসির মৎস্য অবতরণ ঘাট পরিদর্শন করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। পরিদর্শনে এসে বিএফডিসির বেহাল অবস্থা দেখে হতাশার কথার কথা জানান এই উপদেষ্টা।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাঙামাটির মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অবতরণ ঘাট, মৎস্য ল্যান্ডিং স্টেশন, বরফ কলসহ বিএফডিসির বিভিন্ন ভবন পরিদর্শন করেন তিনি।

এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী, বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিমসহ মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার রাঙামাটি বিএফডিসির অবকাঠামোর বেহাল অবস্থা দেখে হতাশার কথা জানিয়ে বলেন, মৎস্য সম্পদ দেশের অর্থনীতিতে খুবই গুরত্বপূর্ণ হওয়া স্বত্ত্বেও বিএফডিসির ল্যান্ডিং স্টেশন, মৎস্য প্রক্রিয়াজাত এলাকার অবস্থা খুবই খারাপ ও জরাজীর্ণ। এখানে বিনিয়োগ করা ছাড়া বিকল্প নেই। বিএফডিসিকে উন্নত করলে দেশের মৎস্য সম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে মনে করেন তিনি।

আওয়ামী লীগে নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিদেশি চাপ আছে কি না জানতে চাইলে তিনি এসব ‘উড়ো কথা’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে নির্বাচন পর্যন্ত উপদেষ্টা পরিষদ কাজ করে যাবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা