× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ২০:২৯ পিএম

ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

কক্সবাজারে কুতুবদিয়ার কৈয়ারবিলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোস্তফা বাপ্পী (২৭) নামের এক যুবক নিহত হয়। জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মোস্তফা বাপ্পী কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মতিবাপেরবাড়ি এলাকার কায়মুল হুদার ছেলে।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী। এ ঘটনায় গ্রেপ্তার আকতার হোসেন (২৯) কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকার শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে মোস্তফা বাপ্পী পার্শ্ববর্তী কৈয়ারবিল সেন্টার এলাকার স্থানীয় একটি দোকানে নাস্তা করতে যান। এ সময় আকতার হোসেন নামের এক ব্যক্তি সেখান থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে ইজিবাইক যোগে আসা এক ব্যক্তির সঙ্গে মোস্তফা বাপ্পীর মধ্যে কথাকাটাকাটির হয়। তর্কাতর্কির একপর্যায়ে বাপ্পী সেখান থেকে দৌঁড়ে পালিয়ে আসার সময় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা