× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৮:৩১ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরম পূরণসহ বিভিন্ন ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা। 

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে অধ্যক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফি কমানোর দাবিতে স্মারকলিপি পাঠান শিক্ষার্থীরা।

মানববন্ধনে অনার্স ও বিএড শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা জানান, ছয় মাস আগে ফরম পূরণের ফি ছিল ৪ হাজার ৫০০ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৭ হাজার ৮০০ টাকা। মৌখিক পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০০ টাকা। তাছাড়া ইনকোর্স পরীক্ষার ফি নতুন করে যুক্ত করা হয়েছে ৬০০ টাকা, যা শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন।

মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী ইয়াছিন আরাফাত, সুবর্ণা চৌধুরী, জহিরুল ইসলাম, রাশেদ ইকবাল ও আশিক ভূঁইয়া।

শিক্ষার্থী সুবর্ণা চৌধুরী বলেন, সারাদেশে ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে। যদি শিক্ষাবাণিজ্য বন্ধ না হয় ও ফি না কমানো হয়, আমরা কেউ ফরম পূরণ করব না। অনার্স-মাস্টার্স শেষ করে আমরা এখন বেকার, পরিবার থেকেও অর্থ নেওয়া সম্ভব নয়।

এ বিষয়ে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী আক্তার বলেন, শিক্ষার্থীরা ফি কমানোর আবেদন দিয়েছে। আমরা তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠিয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা