× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে বের হয়ে সকালে বাড়ির পাশে মিলল মরদেহ

বাগমারা (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৭:১৯ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

রাতে বের হয়ে নিখোঁজের পর সকালে বাড়ির পাশের এক নির্জন স্থানে পাওয়া গেল এক তরুণের মরদেহ। 

নিহত তরুণের নাম স্বপন কুমার (২৩)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামের ধীরেন কুমারের ছেলে। 

পরিবারের লোকজন জানান, গতকাল শনিবার সন্ধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বের হন স্বপন কুমার, রাতে তিনি বাড়িতে ফিরে কয়েক মিনিট অবস্থান করার পর পুনরায় বের হন তিনি। সারা রাত  আর ঘরে ফেরেননি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাকে পাওয়া যায়নি। 

রবিবার (২৬ অক্টোবর) সকালে বাড়ির পাশে একটি নির্জন স্থানে ডোবার পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়ির লোকজনদের খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্বপন কুমারকে মৃত অবস্থায় দেখতে পান। 

ওই গ্রামের বাসিন্দা গ্রাম পুলিশ আবদুর রশিদ জানান, যে স্থানে মরদেহ পাওয়া গেছে, সেখানে লোকজনের যাতায়াত কম। এ সময় মরদেহের পাশে একটি কোমল পানীয়র বোতল পাওয়া যায়। তবে শরীরের কোনো স্থানে আঘাতের চিহ্ন ছিল না। 

নিহতের বাবা ধীরেন কুমার বলেন, কারও সঙ্গে আমার ছেলের বিরোধ ছিল না। এছাড়াও কী কারণে আত্মহত্যা করবে এমন কোনো কারণও দেখছেন না তারা। তবে প্রায় এক বছর আগে অভিমানে ঘুমের অতিরিক্ত বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা হয়ে ওই সময়ে সুস্থ হয়। সে কোনো কাজ করত না। 

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা