× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাপলা প্রতীকের দাবিতে ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস আলম

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৬:৫৩ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫ ১৬:৫৩ পিএম

শাপলা প্রতীকের দাবিতে ইসি পুনর্গঠনের আন্দোলনে যাবে এনসিপি: সারজিস আলম

নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণ করছে। শাপলা প্রতীকের দাবিতে যদি রাজপথে নামতে হয়, তাহলে এনসিপি নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনও করবে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা অভ্যুত্থান-পরবর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। এই কমিশন যদি তাদের নিরপেক্ষতা কাজে ও কথায় প্রমাণ করতে না পারে, তাহলে তারা জনগণের আস্থা হারাবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত একভাবে নেতৃত্ব দিতে পারবে না। জুলাই সনদের বাস্তবায়ন, বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা ও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিশ্চিত করতে তরুণ প্রজন্ম ও এনসিপির অংশগ্রহণ অপরিহার্য।

জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, যেদিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জুলাই সনদের বাস্তবায়নের নিশ্চয়তা আসবে এবং গণভোটে জনগণ এর পক্ষে রায় দেবে, সেদিনই এনসিপি নির্দ্বিধায় জনগণের পক্ষ থেকে সনদে স্বাক্ষর করবে। কিন্তু কোনো নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র কাগজে লেখা সনদে সই দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে না।

তিনি আরও বলেন, কয়েকটি আসনের লোভে বা জোটের স্বার্থে এনসিপি সংসদে যাওয়ার চিন্তা করছে না। যে দলগুলো জুলাই সনদের সংস্কার, বিচারিক ধারাবাহিকতা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানে অঙ্গীকারবদ্ধ, তাদের সঙ্গেই ভবিষ্যতে ঐক্য হতে পারে।

এর আগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান। জেলা সংগঠক ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় কমিটির সংগঠক খাইরুল কবির, সাঈদ উজ্জ্বল, সদস্য দিদার শাহসহ স্থানীয় নেতারা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের অংশগ্রহণে সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা