× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিশে সরগরম মহিপুর মৎস্য বন্দর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৬:৩৯ পিএম

ইলিশে সরগরম মহিপুর মৎস্য বন্দর

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার মধ্যরাত থেকে নদী, সমুদ্র মোহনা ও গভীর সাগরে মাছ শিকারে নামেন জেলেরা। এর মধ্যে সমুদ্রগামী অধিকাংশ ট্রলার এখনো সাগরে থাকলেও নদী ও মোহনায় মাছ ধরতে যাওয়া জেলেরা ফিরেছেন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে।

দীর্ঘ বিরতির পর রবিবার (২৬ অক্টোবর) সকাল থেকেই পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর-আলীপুরে জেলে ও ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে এলাকা। তবে সরবরাহ কম থাকায় ইলিশ বিক্রি হচ্ছে চড়া দামে।

বন্দর সূত্রে জানা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়, ৮ শ’ গ্রামের ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়, আর জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়। তবে ৩-৪ দিনের মধ্যে সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবরাহ বাড়বে এবং বাজারে দাম কিছুটা কমে আসবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

মহিপুর মৎস্য বন্দরের গাজী ফিসের স্বত্বাধিকারী গাজী মজনু বলেন, এ বছর সাগরে মাছ তেমন পড়েনি। তার ওপর আবহাওয়া অনুকূলে ছিল না। তাই সরবরাহ কম, ফলে দামও বেশি। গভীর সমুদ্রের ট্রলারগুলো ঘাটে ফিরলে হয়তো দাম কিছুটা কমবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা