× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ফেনীতে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত

ফেনীর ফুলগাজী উপজেলায় অবৈধ ভারতীয় শাড়ি বোঝাই দ্রুতগামী একটি পিকআপ চাপায় সিএনজিচালিত অটোরিক্সা চালক মো. রকি (১৮) নামে একজন নিহত হয়েছে। এ সময় সিএনজির ৩ যাত্রী গুরুতর আহত হন। আহত সবাই একই পরিবারের সদস্য। 

রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলায় গজারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি পরশুরাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের মজু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত যাত্রীরা ডাক্তার দেখানোর জন্য রকির সিএনজিতে করে মুহুরীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে খেজুরিয়া বিজিবি ক্যাম্পের সামনে দিয়ে আসা চোরাচালানের ভারতীয় শাড়ি বোঝাই দ্রুতগামী পিকআপ সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন- পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ছতু মিয়া (৭০), তাঁর স্ত্রী মেহেরুন্নেসা (৬০) ও ছতু মিয়ার ভাতিজী জামাই ইমরান হোসেন (২৮)।

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, সিএনজি অটোরিক্সা ও পিকআপ দুর্ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছেন। পিকআপে থাকা অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা