× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী শিক্ষাবোর্ড

উচ্চমাধ্যমিকের ফল পুনঃনিরীক্ষণে ২১ হাজার পরীক্ষার্থীর আবেদন

রাজশাহী অফিস

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৪:৫২ পিএম

 উচ্চমাধ্যমিকের ফল পুনঃনিরীক্ষণে ২১ হাজার পরীক্ষার্থীর আবেদন

রাজশাহী শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর আবেদনের মাধ্যমে এসব পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের মোট ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জ করে।

শিক্ষাবোর্ডের দেওয়া তথ্যমতে, চলতি বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ।

অপরদিকে, এ বছর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ জন পাস করেছে। এছাড়া কারগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬ জনের মধ্যে তিনজন পাস করেছে।

চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা