× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৪:০৫ পিএম

দুর্গাপুরে ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ে হস্তান্তর করা হবে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কারুজ্জামান (পিবিজিএম)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ফান্দা এলাকা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বারমারী বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৬২ নম্বর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা এলাকা থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা