× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫ ১৩:০১ পিএম

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

নারায়ণগঞ্জে বিসিক এম এস ড্রাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শ্রমিকসহ ছয়জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, আল-আমিন (৩০), মো. আজিজুল্লাহ (৩২), মো. সেলিম (৩৫), মো. জালাল মোল্লা (৪০), মো. নাজমুল হুদা (৩৫) এবং মো. নূর মোহাম্মদ (৩৫)।

দগ্ধ মো. সেলিম জানান, সকালে কারখানার নিচ তলায় বয়লার রুমে কাজ করার সময় গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ছয়জনের শরীর দগ্ধ হয়। পরে সহকর্মীরা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন আমাদের।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জে বিসিক নগরীর একটি কারখানায় দগ্ধ হয়ে আমাদের এখানে ছয়জন এসেছেন। তাদের শরীর দুই থেকে ২৮ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা