× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ২১ দিনে ৮৮৩ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২০:৩১ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ২০:৩৮ পিএম

শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, ২১ দিনে ৮৮৩ জেলের কারাদণ্ড

আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্র ও অভ্যন্তরীণ নদনদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা। প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশের বিচরণ নির্বিঘ্ন করতে গত ৪ অক্টোবর থেকে সমুদ্র ও নদীতে মাছ শিকার নিষিদ্ধ করা হয়। গত ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ৮৮৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর জানিয়েছে, গত ২১ দিনে বরিশাল বিভাগে তিন হাজার ৩৪৯টি অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এক হাজার ১২টি। মামলা করা হয়েছে এক হাজার ২৯৮টি। অভিযানে আট হাজার ৪০৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে এতিমখানাসহ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এক কোটি ৩২ লাখ ৯২ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৮৮৩ জেলেকে। জরিমানা আদায় করা হয়েছে ৩৭ লাখ ৪১ হাজার ৮০০ টাকা। উদ্ধার করা সরঞ্জামাদি নিলামে বিক্রি করে আয় করা হয়েছে ১১ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে হিজলা উপজেলার।

এ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গত ২১ দিনের অভিযানে হিজলা উপজেলায় মামলা করা হয়েছে ৪৪৮টি। জেলে আটক করা হয় ৪৪৮ জনকে। এর মধ্যে ২৯৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও, ১৫২ জেলের কাছ থেকে ১২ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এক কোটি ৫১ লাখ ৬০ হাজার টাকার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে জেলেরা সকাল থেকে জাল ও ট্রলার নিয়ে ব্যস্ত সময় পার করেছে বরিশাল নগরীর পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে। কাঙ্ক্ষিত মাছ পাবে বলেও আশা তাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা