× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবিক ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই : রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২০:২৯ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ২০:৩৭ পিএম

মানবিক ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই : রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। একটি আধুনিক ও মানবিক ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু বাংলাদেশে একটি দল আছে, যে দল আজ চাঁদাবাজিতে নিজেদের নিমজ্জিত করেছে। তারা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ভিন্ন করছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমাদের প্রথম অঙ্গীকার হবেÑ আমরা রাজা হব না, জনগণকে প্রজা বানাব না। আমরা হব জনগণের সেবক আর জনগণ হবে আমাদের ভাই-বন্ধু। সবাই মিলে আমরা এই সুন্দর বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ।

তিনি বলেন, জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে ও শক্তিতে রূপান্তরিত করব। রাষ্ট্রীয় উদ্যোগে মিল-কলকারখানা স্থাপন করা হবে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে রুকন সম্মেলনে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক জাহিদুল ইসলামসহ জেলা, শহর, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা