× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নান্দাইলে মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২০:২২ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ২০:৩৬ পিএম

নান্দাইলে মাদ্রাসার অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী ও পরিচালনা কমিটির সদস্যরা।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নান্দাইল পৌরশহরের জলসিড়ি বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত একটি অটো শো-রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন শেষে মাদ্রাসার সামনের সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ ও তদন্তের দাবি জানান এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মো. আবদুল হান্নান বলেন, আবদুল হাই এই মাদ্রাসায় যোগদানের সময় তার যোগ্যতার ঘাটতি ছিল। অনিবন্ধিত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যোগদানের পর তিনি মাদ্রাসার নিজস্ব জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন। আমাদের বাপ-দাদারা মাদ্রাসায় জমি দান করেছেন। তিনি সেই জমি অন্যায়ভাবে বিক্রি করে সেই অর্থ লোপাট করেছেন। সাবেক সভাপতি শরাফ উদ্দিন ভূঁইয়ার মৃত্যুর পরও তার স্বাক্ষর জাল করে আবদুল হাই মাদ্রাসার ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করেছেন। এসব দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানান তিনি।

সাংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেনÑ মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি গোলাম হায়দার খান ফয়সল, সাবেক সদস্য আবদুল খালেক প্রমুখ। 

দুর্নীতির অভিযোগ বিষয়ে অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, এসব পুরাতন অভিযোগ আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত করা হয়েছে। ওই তদন্তে অভিযোগ প্রমাণ না হওয়ায় আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির চিঠিও রয়েছে। 

আবদুল হাই আরও বলেন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট এলাকার কিছু লোক তাদের পুত্র-কন্যা ও স্বজনদের অত্র প্রতিষ্ঠানের নানা পদে নিয়োগ দিতে চাইছেন। কিন্তু চাইলে তো হবে না, স্বচ্ছতার সাথে নীতিমালা মেনে নিয়োগ দেওয়া হবে। এটা বুঝতে পেরে কিছু লোক পুরাতন অভিযোগগুলো সামনে এনে আমাকে ঘায়েল করতে চাইছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা