শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২০:০৪ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ২০:১৭ পিএম
জন্মদিন মানেই কেক কাটা নয়Ñ মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করাই সত্যিকারের আনন্দ। এই মানবিক বিশ্বাসকে ধারণ করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মোকামতলায় অনুষ্ঠিত হলো ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এক বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প।
শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীদের হাতে বিনামূল্যের ওষুধও তুলে দেওয়া হয়।
‘মানবতা, ভালোবাসা ও মমতার নামই আসলে সত্যিকারের রাজনীতি’Ñ এই স্লোগানের পৃষ্ঠপোষকতা করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে ‘রাজনীতি মানে সেবা’Ñ এই আদর্শকে বাস্তবে রূপ দিচ্ছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসনাত আলী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন প্রমুখ।