× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সোহাগ

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ১৯:০৮ পিএম

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সোহাগ

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও তরুণ সংগঠক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।

শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সভা ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

নতুন ঘোষিত কমিটিতে আলহাজ্ব এম.এ. রশিদকে চেয়ারম্যান, কে.এস. হোসেন টমাসকে মহাসচিব এবং মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। 

নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে প্রতিক্রিয়ায় মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, দলিল লেখকরা দেশের ভূমি প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পেশার মানুষ। তাদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আমি সবসময় সোচ্চার থাকব। দেশের প্রতিটি দলিল লেখকের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিরা।

উল্লেখ্য, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ দীর্ঘদিন ধরে দলিল লেখকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন, দাবি আদায় ও সংগঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সদস্য।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা