× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৭:০৬ পিএম

মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাবের  অভিযানে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ১১টি প্যাকেটে মোড়ানো ৫৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চুনারুঘাট-মাধবপুর সড়কের পরিত্যক্ত যাত্রীছাউনি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৃত্তিকা চা বাগানের মৃত রবি উরাং ছেলে জনক উরাং এবং চুনারুঘাট  উপজেলার রামগঙ্গা চা বাগানের মৃত কমল ভৌমিকের ছেলে  দুলাল ভৌমিক ।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটকরা স্বীকার করেছে যে, পরস্পর যোগসাজশে জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-৯ এর একজন কর্মকর্তা বলেন, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা