× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানভীর হত্যার চারদিন পর মামলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ১৬:৫১ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ১৭:০৫ পিএম

তানভীর হত্যার চারদিন পর মামলা

চট্টগ্রামের হাটহাজারীতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের হামলায় নবম শ্রেণির শিক্ষার্থী মো. তানভীর (১৬) হত্যার  চারদিন পর  থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নিহত তানভীরের মা রেহেনা আক্তার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। 

স্থানীয়রা  জানান, ঘটনার কয়েকদিন আগে আলীপুর স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে তানভীরের সঙ্গে দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরপর ঘটনার দিন সকালেও স্কুলে তাদের মধ্যে পুনরায় বাগবিতণ্ডা হয়, এটা নিয়ে তানভীর স্কুলের প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগও দেয়।

অভিযোগে আরও বলা হয়, দুপুরে টিফিন বিরতির সময় তানভীর  বাড়ি ফেরার পথে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের আলীপুর ইসলামিয়া আরবিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসার গেটের সামনে আগে থেকে অবস্থান নেয় আসামিরা। এরপর পূর্ব পরিকল্পিতভাবে তারা তানভীরের ওপর হামলা চালায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মডেল থানা পুলিশ  হত্যাকাণ্ডে ঘটনা ৬ ঘণ্টার মধ্যে জড়িত সন্দেহে দশম শ্রেণির দুই ছাত্রসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, যেহেতু মামলা হয়েছে থানায় বাকি আসামিদের গ্রেপ্তারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা